
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৭টা। শীতের সকালে মিষ্টি রোদ উঠতে না উঠতেই হঠাৎ কেঁপে উঠল পায়ের নিচের মাটি! ঘুমের ঘোর কাটতে না কাটতেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ। কী হয়েছিল সকালে? কেন হঠাৎ কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চলসহ পাঁচটি দেশ?
মঙ্গলবার, সকাল। প্রতিদিনের মতোই শান্ত ছিল চারপাশ। কিন্তু হঠাৎই হিমালয়ের পাদদেশ নেপালের কোশি প্রদেশে মাটির মাত্র ১০-২০ কিলোমিটার গভীরে আঘাত হানল ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। চোখের পলকেই সেই ভয়াবহ কাঁপুনি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ল বাংলাদেশ, ভারত, ভুটান আর চীনে!
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা। অনেকে তখনও ঘুমে, কেউবা ব্যস্ত সকালের কাজে। হঠাৎ খাট-আসবাবপত্র নড়ে উঠতেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষ! শুধু বাংলাদেশ নয়, ভারতের শিলিগুড়ি, দার্জিলিং আর বিহারেও ছড়িয়ে পড়ে এই অজানা আতঙ্ক—কোথাও কোথাও তো পরপর দুইবার কেঁপে ওঠে মাটি!
ইউএসজিএস ও ভারতের সিসমোলজি সেন্টার জানিয়েছে, সিকিমের মাঙ্গান শহর থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরে ছিল এই কম্পনের কেন্দ্র। তবে নেপাল বলছে, ঝাঁকুনি ছিল আরও ভয়াবহ—প্রায় ৫ দশমিক ৬ মাত্রার! বিজ্ঞানীদের মতে, হিমালয়ের নিচে থাকা দুটি বিশাল প্লেটের প্রচণ্ড ধাক্কাধাক্কির কারণেই বারবার কেঁপে উঠছে এই অঞ্চল।
তবে স্বস্তির খবর হলো, এত বড় কম্পনের পরও বাংলাদেশ, নেপাল বা প্রতিবেশী কোনো দেশ থেকেই এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রকৃতির এই আকস্মিক ঝাঁকুনি আমাদের আবারও মনে করিয়ে দিল, বড় কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।