
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আমেরিকার বিশাল সব যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছিল, অথচ তার নাকের ডগায় পানির নিচের বোমায় উড়ে গেল তিনটি তেলবাহী জাহাজ! ভাবা যায়? দাউদাউ করে জ্বলছে তেল, কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। কিন্তু কীভাবে আমেরিকার চোখ ফাঁকি দিয়ে ইরান এই ভয়ংকর কাণ্ড ঘটাল?
বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি। তেল পরিবহনের এই প্রধান রুটটি এখন রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সোমবার আইআরজিসি এক চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের দেওয়া তথ্যমতে, প্রণালিতে পাতা নৌমাইনের আঘাতে পরপর তিনটি বিশাল তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই জাহাজগুলোতে আগুন ধরে যায়।
ইরানের দাবি, জাহাজগুলোর একটি ছিল দক্ষিণে, আর বাকি দুটি পূর্ব দিকে। আগেই কড়া নির্দেশ ছিল—ইরানের অনুমতি ছাড়া নিষিদ্ধ পথে যাওয়া যাবে না। কিন্তু সেই সতর্কবার্তা পাত্তা না দিয়ে ভুল রাস্তায় ঢুকতেই পানির নিচে লুকিয়ে থাকা বোমায় ধাক্কা লাগে, আর মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ!
এই ঘটনার সবচেয়ে অবাক করা কাণ্ড হলো, জাহাজগুলোকে পাহারা দিচ্ছিল খোদ আমেরিকার বাহিনী! তবুও তাদের চোখের সামনেই ঘটে গেল এই বিস্ফোরণ। শুধু জাহাজই নয়, ইরানের দাবি—ওই এলাকার আকাশে আমেরিকার একটি সামরিক ড্রোনও তারা গুলি করে মাটিতে নামিয়েছে!
এ ঘটনার পর ইরান সরাসরি হুমকি দিয়ে বলেছে, আমেরিকার পাহারা কোনো কাজে আসবে না, তারা কাউকে বাঁচাতে পারবে না। ইরানের নিয়ম ভেঙে নিষিদ্ধ রাস্তায় পা বাড়ালেই তাকে শত্রু হিসেবে ধরে নিয়ে চরম শিক্ষা দেওয়া হবে!
এদিকে, ইরানের এই দাবির পর একদম চুপ মেরে গেছে আমেরিকা, যদিও কদিন আগেই তারা এই পথকে নিরাপদ বলে দাবি করেছিল। জাহাজগুলো কোন দেশের বা নাবিকরা কেমন আছেন, তা এখনো জানা যায়নি। তবে ইরান জানিয়েছে, খুব তাড়াতাড়ি তারা বিস্ফোরণের আসল ভিডিও প্রকাশ করবে! শেষ পর্যন্ত আমেরিকা এর কী জবাব দেয়, এখন সেটাই দেখার বিষয়!