
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) দেশটির রাজধানী কায়রোর কাছে গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি বগি ও ধ্বংসাবশেষ সরাতে মোতায়েন করা হয় ভারী ক্রেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো রেলব্যবস্থা রয়েছে মিশরে। দেশটিতে এর আগেও একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালে কায়রোর রামসেস রেলস্টেশনে একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে আগুনে ২৫ জন নিহত হন। এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
টি/