
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের! একের পর এক দেশকে ঘিরে বাড়ছে নিরাপত্তার শঙ্কাও। আর এবারে তাই নিজেদের নাগরিকদের জন্য এলো আরো কঠোর নির্দেশনা। ইরান থেকে ইরাক, লেবানন থেকে ইয়েমেন, ছয়টি দেশে কোনোভাবেই যেতে চায় না ওয়াশিংটন। কিন্তু কী এমন ঝুঁকি দেখছে যুক্তরাষ্ট্র, যে কারণে তাদের জারি করতে হলো সর্বোচ্চ সতর্কতা?
যুক্তরাষ্ট্রের এই সতর্কতা শুধু কথার কথা নয়। কারণ, দেশটির ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় লেভেল-৪ হলো সর্বোচ্চ স্তর। অর্থাৎ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। এই সতর্কতার আওতায় রয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশ। এগুলো হলো, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এসব দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি সেখানে থাকা মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতার কথা জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের সতর্ক করে বলেছে, এসব দেশ বিপজ্জনক। তাই কোনো কারণেই সেখানে ভ্রমণ করা উচিত নয়। তবে যুক্তরাষ্ট্রের এই সতর্কতা শুধু এই ছয়টি দেশেই সীমাবদ্ধ নয়। আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ রয়েছে ওয়াশিংটনের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায়। অর্থাৎ, বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নাগরিকদের এসব দেশ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই ছয়টি দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন কঠোর সতর্কতার পেছনে কোন কোন নিরাপত্তাঝুঁকি কাজ করছে? আর এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ।