
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরান দ্রুত আলোচনায় না এলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নেবে।
মার্কিন গণমাধ্যম Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। বিশেষ করে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে টার্গেট করা হবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ইরান যদি আলোচনায় না আসে, তবে এসব স্থাপনা ‘গুঁড়িয়ে দেওয়া হবে’।
এদিকে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ Strait of Hormuz। এই জলপথের নিয়ন্ত্রণ ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। হামলা কতদিন চলবে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি যতক্ষণ না বলি যথেষ্ট হয়েছে, ততক্ষণ অভিযান চলবে।’ বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
/টি