
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আলোচনার সুযোগ এখনো রয়েছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিচ্ছে। স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) মানেনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি, যা হলে ইসরাইলের নিরাপত্তা হুমকির মুখে পড়ত। তিনি বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালাব। আগামীকালও একইভাবে হামলা হবে। তারা এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না।’
সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল
এ ছাড়া ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত এই স্থাপনাটি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। ট্রাম্পের ভাষ্য, প্রয়োজন হলে খুব শিগগিরই সেখানে হামলা চালানো হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, গভীর ভূগর্ভে নির্মিত এই স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-ভেদী বোমাও এটি সম্পূর্ণ ধ্বংস করতে নাও সক্ষম হতে পারে। তথ্যসূত্র: সামা টিভি।
/টি