
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসমাইল বাঘেই বলেন, নিহতদের হত্যার বিচার নিশ্চিত করা সরকারের স্পষ্ট দায়িত্ব এবং এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয়ভাবে অংশ নেবে। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত অপরাধের প্রমাণ সংগ্রহ, নথিভুক্তকরণ এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ কাজে লাগাবে ইরান। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে বিষয়টি
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংক্রান্ত বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান বলেও জানান বাঘেই। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
/টি