
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানের দিকে বর্তমানে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার কোনো পদক্ষেপ নেয়, তাহলে এসব ক্ষেপণাস্ত্রের পর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো হবে। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী
এদিকে ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়েছে জানালেও আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে। আঞ্চলিক মধ্যস্থতাকারীরা উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে কাজ করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/টি