
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগকারী শিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, তার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন দেশটি। সংকীর্ণ এই করিডর দিয়েই অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করা হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে পুরো উত্তর-পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা ভারতের আঞ্চলিক অখণ্ডতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে করিডরটির নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। শনিবার (১৮ জুলাই) শিলিগুড়ির ‘উত্তরকন্যা’ সচিবালয়ে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের মূল এজেন্ডায় থাকছে ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, সীমান্ত এলাকার উন্নয়ন এবং অনুপ্রবেশ রোধের বিষয়গুলো। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়টিও গুরুত্ব পাবে। এর আগে বিএসএফ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা একাধিকবার শিলিগুড়ি করিডর পরিদর্শন করেছেন।
বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উপস্থিত থাকার কথা রয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে করিডর এলাকাকে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে এ অঞ্চলে অবকাঠামো ও নজরদারি আরও বাড়বে।
এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও জমি হস্তান্তর প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ইতোমধ্যে বিএসএফের কাছে এক হাজার একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে এবং বাকি অংশেও কাজ দ্রুত এগোচ্ছে। নিরাপত্তা সূত্র বলছে, এখনও প্রায় ১৯৫ কিলোমিটার সীমান্তে বেড়া নেই, তবে সেখানে টহল জোরদার করা হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে ‘চিকেনস নেক’ করিডরের নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করছে নয়াদিল্লি।
/টি