
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে 'World Diabetes Day Commemorative Seminar' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুরে এনডিএফের কেন্দ্রীয় কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রতিপাদ্য ছিল—"Diabetes Care in the Early Stage"। এতপ প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধের উপর জোর দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মাহমুদ আলম মিতু। তিনি বলেন, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের Diabetes Atlas অনুযায়ী, বাংলাদেশে ২০–৭৯ বছর বয়সী আনুমানিক এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগজনক বিষয় হলো, তাদের প্রায় ৩৯.১ শতাংশই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ, প্রায় ৫৪ লাখ মানুষ নিজের অজান্তেই এই রোগ বহন করছেন। এটি শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা আরও সহজবোধ্য ভাষায় মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এনডিএফ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় স্বাস্থ্যনীতি এবং স্বাস্থ্যখাতে রাজনৈতিক অঙ্গীকার সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সহকারী অধ্যাপক ডা. হুরজাহান বানু ঊর্মি জানান, ডায়াবেটিস শুধু রক্তে শর্করা বৃদ্ধির রোগ নয়, বরং এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের নীরব ঘাতক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি, চোখ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অনিয়মিত জীবনযাপনের কারণে তরুণ প্রজন্মও ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত রক্তের গ্লুকোজ, চোখ, কিডনি ও হৃদযন্ত্র পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর তিনি জোর দেন।
সেমিনারে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
টি/