
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ অর্থ বছরের অর্ধ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় এজিএম শুরু হয়। এতে ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহম্মদ আব্দুজ জাহেরসহ অন্যান্য পরিচালক, অডিট ও এনআরসি কমিটির চেয়ারম্যান, অডিটর, স্ক্রুটিনাইজার, নির্বাহী পরিচালক, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডাররা যুক্ত ছিলেন।
সভায় ২০২৩-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। এছাড়া স্পন্সর পরিচালকদের মধ্য থেকে অধ্যাপক এ এন এম এ জাহের এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানি জাতীয় কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৫৩১ টাকা জমা দিয়েছে। পাশাপাশি শ্রম আইনের আওতায় মুনাফার ৫ শতাংশ বা ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে দেওয়া হয়েছে।
টি/