
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, তথ্য পাওয়ার পর সেগুলো সমন্বয় করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে। পাশাপাশি হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন নিয়োগের বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদে বিশেষ কমিটি গঠন করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। কমিটির তত্ত্বাবধানে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণ এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে বলে জানান অধ্যাপক রুমি।
এদিকে জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রমও চলছে। কিছু এলাকায় প্রক্রিয়া শেষ হলেও কয়েকটি জেলায় আদালতে মামলা থাকায় নিয়োগ বিলম্বিত হচ্ছে। স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ, অব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের ব্যবহার এবং যন্ত্রপাতি মেরামত প্রসঙ্গে অধ্যাপক রুমি জানান, অনিয়মের সন্দেহে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলো কার্যকর করতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাও (ডিপিপি) তৈরি করা হচ্ছে।
সূত্র: বাসস
টি/