
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলে আসছে। বিশেষ করে একাধিক বিয়ে ও বিবাহবিচ্ছেদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়েছেন তিনি। এবার জীবনের সেই কঠিন সময়ের মানসিক যন্ত্রণা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হয়ে নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলেন শ্রাবন্তী। সেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। অভিনেত্রীর কথায়, একটা সময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে নিজেকে শেষ করে দেওয়ার কথাও তার মনে হয়েছিল।
তবে পরক্ষণেই নিজেকেই প্রশ্ন করেছিলেন শ্রাবন্তী—একটি ভুল সিদ্ধান্ত বা ভুল পছন্দের কারণে
শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। ২০০৩ সালে বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান অভিমন্যু, যাকে অভিনেত্রী আদর করে ‘ঝিনুক’ নামে ডাকেন। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় তার। একই বছর কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি এবং পরের বছরই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
এরপর ২০১৯ সালের এপ্রিলে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরবর্তী সময়ে এই সম্পর্কেও দূরত্ব তৈরি হয় এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়। ২০২৫ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বারবার সম্পর্ক ভেঙে যাওয়া ও তা নিয়ে জনসমক্ষে চলা আলোচনা পেছনে ফেলে এখন নিজের কাজ ও সন্তানকে ঘিরেই এগিয়ে যেতে চান অভিনেত্রী।
সূত্র: ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্ট
/টি