
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে তাকে বিশ্বসুন্দরীর খেতাব দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হয় ৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এবারের আসর।
জোহেইরি মোলার পরিচয় কেবল সৌন্দর্য ও গ্ল্যামারে সীমাবদ্ধ নয়। মডেলিংয়ের পাশাপাশি তিনি শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের স্বাবলম্বী করে তুলতে তিনি ‘ভয়েস অব টুমোরো’ নামে একটি সামাজিক উদ্যোগ পরিচালনা করেন। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের ইংরেজি শেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতের দক্ষতা অর্জনে সহায়তা করা হয়। তাঁর বহুমুখী
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার প্রযোগী তানুসিয়া চেট্টি। গ্র্যান্ড ফাইনালের আগে ধাপে ধাপে সেরা ৪০, সেরা ২০, সেরা ১২ এবং সেরা ৬ প্রতিযোগী নির্বাচন করা হয়। চূড়ান্ত পর্বে ছয় প্রতিযোগীর ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাদের ভাবনা ও প্রশ্নের জবাব মূল্যায়নের পর জোহেইরিকে বিজয়ী ঘোষণা করা হয়।
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লির হাত ধরে শুরু হওয়া ‘মিস ওয়ার্ল্ড’ বিশ্বের অন্যতম পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ অংশ নেয়। প্রতিযোগীদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চার মহাদেশীয় অঞ্চলে ভাগ করে বিচারপ্রক্রিয়া পরিচালনা করা হয়। ব্যক্তিগত কারণে প্রতিযোগিতা চলাকালে ইকুয়েডর, আর্মেনিয়া ও টোগোর তিন প্রতিযোগী সরে দাঁড়ান।
/টি