
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আইনি বিপাকে পড়েছেন। বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে। সংস্থাটির অভিযোগ, নোরার মন্তব্যে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থাটির মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত এপ্রিলেই আদালতে মামলাটি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার মুহূর্তে ভিডিও
ডুন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার ওই মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। তাদের দাবি, সংশ্লিষ্ট বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। তবে মামলার বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি এর আগেও বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে ভাষাটি বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন অভিনেত্রী।
টি/