
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টলিউডের তিন জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎকে সাধারণত একই ফ্রেমে দেখা যায় না। দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে সিনেমাতেও অভিনয় করেননি তারা। তবে এবার বড় পর্দায় নয়, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তিন তারকা।
পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ, দেব ও জিৎ তিনজনই অত্যন্ত জনপ্রিয়। তাদের ঘিরে দর্শকের আগ্রহ যেমন রয়েছে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে দেব ও জিতের মধ্যে কথিত দূরত্ব বা ‘ঠান্ডা যুদ্ধ’ নিয়ে টলিপাড়ায় আলোচনা থাকলেও দুজনই বিভিন্ন সময়ে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসবের শেষ দিন
তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রসেনজিৎ, দেব ও জিতের একসঙ্গে মঞ্চে ওঠা। শুধু পাশাপাশি দাঁড়ানো নয়, তিন তারকাকে নাচতেও দেখা যায়। একে অন্যকে জড়িয়ে ধরে ছবিও তোলেন তারা। তাদের এই উচ্ছ্বসিত মুহূর্ত দ্রুতই ভক্তদের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে শুরু হয় আলোচনা।
এর আগে দেব ও জিৎকে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর দুই তারকাকে আবারও একই পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। সম্প্রতি জিতের একটি সিনেমার প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন দেব। সেখানে দেব জানিয়েছিলেন, প্রসেনজিৎ তাদের দুজনকে নিয়ে বিশেষ একটি পরিকল্পনা করছেন, যা দুর্গাপূজার পর বাস্তবায়িত হতে পারে। সেই সম্ভাব্য চমকের আগেই উত্তম কুমারের জন্মশতবর্ষের মঞ্চে তিন তারকার মিলন ভক্তদের জন্য হয়ে উঠল বিশেষ এক মুহূর্ত।
/টি