logo
youtube logotwitter logofacebook logo

নাশতা

নাইট ক্লাবে যেতে পারবেন না মেসিরা! - image

নাইট ক্লাবে যেতে পারবেন না মেসিরা!

05 আগস্ট 2022, 6:00 PM

নতুন মৌসুমে ভালো কিছু করতে বদ্ধপরিকর পিএসজি। তাই ক্লাবের পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজিয়েছে তারা। আজই ক্লেমতের বিপক্ষে ম্যাচ লিগ ওয়ান শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে নতুন কোচ ক্রিস্তোফার গালিতিয়েরের। গত মৌসুমে ক্লাবটিকে লিগ জেতালেও শুধু চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারায় বরখাস্ত হয়েছেন মরিসিও পচেত্তিনো। একই কারণে স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে ছাটাই করে সে জায়গায় বসানো হয়ে লুইস কাম্পোস। নিয়ম নিয়ে মেসিদের কোচ গালতিয়ের যেন কড়া হেডমাস্টার। কোনোভাবেই নিয়মের অমান্য করা যাবে না। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের মতে, গালতিয়ের ফুটবলারদের জানিয়েছেন, সবাইকে নাশতা ও দুপুরের খাবার একসঙ্গে খেতে হবে। একে অপরের সঙ্গে বন্ধনটা দৃঢ় করতে খাবারের টেবিলে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করেছেন তিনি। তারকা খেলোয়াড়রা অনেক সময়েই রাতে শহর ঘুরতে বের হন। তবে এবার এই ব্যাপারে কড়া দৃষ্টি রাখছেন কাম্পোস। স্থানীয় নাইট ক্লাবের মালিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কোনো পিএসজি ফুটবলারকে দেখতে পেলেই যেন তাকে অবগত করা হয়। খেলোয়াড়দের সেই কথা জানিয়েও দিয়েছেন কাম্পোস, ‘যদি কেউ এই নিয়ম না মানতে চায়, তাহলে তারা স্বইচ্ছায় চলে যেতে পারে।’ একই সুরে গালতিয়ের বলেন, ‘যদি এমন কোনো ফুটবলার থাকে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে। কোনো খেলোয়াড়ই দলের ঊর্ধ্বে নয়।’

আগস্ট ০৫, ২০২২
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরও এক মামলা হাইকোর্টে বাতিল - image

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরও এক মামলা হাইকোর্টে বাতিল

30 অক্টোবর 2024, 6:00 PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় দায়ের করা নাশতার আরও এক মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্টে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন। গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা বাতিল করেন হাইকোর্ট। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মো. জাকির হোসেন ভূইয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। কায়সার কামাল বলেন, এই মামলাগুলো ছিল বেআইনি। সেটা আজকে প্রমাণিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় এ মামলা দেওয়া হয়েছিল।

অক্টোবর ৩০, ২০২৪
প্রতিদিন সকালে ডিম খাওয়ার ৭টি উপকারিতা - image

প্রতিদিন সকালে ডিম খাওয়ার ৭টি উপকারিতা

01 ফেব্রুয়ারি 2026, 4:23 PM

সুস্থ জীবনযাপনের জন্য সকালের নাশতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, দিনের প্রথম খাবার যদি পুষ্টিকর হয়, তবে সারাদিন শরীর ও মন দুটোই থাকে চাঙা। এই দিক থেকে ডিম একটি সহজলভ্য, সাশ্রয়ী ও পুষ্টিসমৃদ্ধ খাবার। প্রতিদিন সকালের নাশতায় ডিম রাখলে যে উপকারগুলো পাওয়া যায়, তা নিচে তুলে ধরা হলো—১. উচ্চমানের প্রোটিনের চমৎকার উৎসডিমে রয়েছে সম্পূর্ণ প্রোটিন, যা শরীরের পেশি গঠন ও ক্ষয় পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালের নাশতায় ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীর পায় প্রয়োজনীয় শক্তি।২. ওজন নিয়ন্ত্রণে সহায়কডিমে থাকা প্রোটিন হজম হতে সময় নেয়, ফলে ক্ষুধা কম লাগে। এর ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।৩. মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়ডিমে থাকা কোলিন স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে। শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা মানসিক কর্মক্ষমতা উন্নত করে।৪. চোখের স্বাস্থ্যে উপকারীডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এগুলো বয়সজনিত দৃষ্টিশক্তি দুর্বলতার ঝুঁকি কমাতে কার্যকর।৫. শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করেডিমে থাকা ভিটামিন বি–১২ ও রিবোফ্লাভিন শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে। সকালের নাশতায় ডিম খেলে সারাদিন কাজ করার জন্য শরীর থাকে সতেজ ও কর্মক্ষম।৬. হাড় ও পেশি মজবুত করেডিমে রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম, যা হাড়কে শক্তিশালী করে। পাশাপাশি প্রোটিন পেশি গঠনে সহায়তা করে, ফলে শরীর থাকে সবল।৭. ত্বক ও চুলের যত্নে কার্যকরডিমে থাকা বায়োটিন ও প্রোটিন ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ডিম খেলে ত্বক ও চুলের সৌন্দর্য বজায় থাকে।সতর্কতাতবে যাদের কোলেস্টেরলজনিত সমস্যা বা বিশেষ কোনো শারীরিক জটিলতা রয়েছে, তাদের নিয়মিত ডিম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।/টিএ 

ফেব্রুয়ারি ০১, ২০২৬
দুধের সঙ্গে যে ৬ খাবার হতে পারে বিপদের কারণ - image

দুধের সঙ্গে যে ৬ খাবার হতে পারে বিপদের কারণ

22 এপ্রিল 2026, 5:33 PM

আমাদের প্রাত্যহিক খাদ্যতালিকায় দুধকে 'সুষম খাদ্য' হিসেবে বিবেচনা করা হয়। ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিনের ভাণ্ডার এই পানীয়টি হাড়ের গঠন মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য। শিশু থেকে বৃদ্ধ—সবার জন্যই পুষ্টিবিদরা নিয়মিত দুধ খাওয়ার পরামর্শ দেন। তবে পুষ্টিগুণে ভরপুর হলেও নির্দিষ্ট কিছু খাবারের সঙ্গে দুধ গ্রহণ করলে তা শরীরের জন্য উপকারের চেয়ে অপকারই বেশি ডেকে আনে।দুধের সঙ্গে অম্লজাতীয় বা সাইট্রাস ফল, বিশেষ করে লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লেবুর সাইট্রিক অ্যাসিড দুধের সংস্পর্শে এলে তা দ্রুত জমাট বেঁধে যায়, যা পেটে মারাত্মক অস্বস্তি তৈরি করে। এর ফলে হজমের গোলমাল, পেটব্যথা এবং বমির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, দুধ পান করার অন্তত এক ঘণ্টা আগে বা পরে টকজাতীয় ফল খাওয়া উচিত।প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ বা মাংসের সঙ্গে দুধ পান করা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। মাছ এবং দুধ উভয়েই উচ্চ প্রোটিনযুক্ত হওয়ায় এদের হজম প্রক্রিয়া ভিন্ন ধরনের হয়। এই দুটি খাবার একসঙ্গে খেলে পরিপাকতন্ত্রে বাড়তি চাপের সৃষ্টি হয়, যার ফলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক বা ত্বকের অ্যালার্জি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে সকালের নাশতায় দুধ ও কলার মিশ্রণ জনপ্রিয় হলেও, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এটি শরীরে কফের মাত্রা বাড়িয়ে দেয় এবং হজম শক্তিকে দুর্বল করে তোলে।খামিরযুক্ত খাবার বা দক্ষিণ ভারতীয় খাবার যেমন ইডলি ও দোসার সঙ্গে দুধ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের ফার্মেন্টেড খাবারের সঙ্গে দুধ খেলে দ্রুত গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়। পাশাপাশি আমাদের অনেকেরই প্রিয় চকলেট বা কোকো পাউডার দুধে মিশিয়ে খাওয়ার অভ্যাস আছে। তবে কোকোতে থাকা অক্সালেট দুধের ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, যা দীর্ঘমেয়াদে হাড়ের ক্ষতি করতে পারে এবং রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।বর্তমান সময়ের জনপ্রিয় ফাস্টফুড যেমন পিৎজা, বার্গার বা চর্বিযুক্ত বিরিয়ানির পর দুধ পান করা স্বাস্থ্যের জন্য একটি 'বিপজ্জনক জুটি' হিসেবে পরিচিত। এই খাবারগুলো উচ্চ চর্বিযুক্ত হওয়ায় দুধের পুষ্টিগুণ শোষণ করতে শরীরকে বাধা দেয় এবং পেটে দীর্ঘস্থায়ী অস্বস্তি তৈরি করে। সুতরাং, দুধের পূর্ণ পুষ্টি পেতে এবং শারীরিক জটিলতা এড়াতে এই ছয়টি খাবার থেকে দুধকে দূরে রাখাই হবে সঠিক সিদ্ধান্ত।/টিএ

এপ্রিল ২২, ২০২৬
ডায়াবেটিস থাকলেও আম খাওয়া যাবে, মানতে হবে নিয়ম - image

ডায়াবেটিস থাকলেও আম খাওয়া যাবে, মানতে হবে নিয়ম

01 জুন 2026, 3:22 PM

গরমকাল মানেই আমের মৌসুম। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি কিংবা ফজলির মতো সুস্বাদু আম বাজারে আসতেই ফলপ্রেমীদের আগ্রহ বেড়ে যায়। তবে ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই মিষ্টি এই ফল খাওয়ার বিষয়ে দ্বিধায় থাকেন। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকে আম খাওয়া পুরোপুরি এড়িয়ে চলেন।চিকিৎসকদের মতে, ডায়াবেটিস থাকলেই আম খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বিশেষজ্ঞ চিকিৎসক আশিস মিত্র জানিয়েছেন, আমের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি মাত্রার হওয়ায় পরিমিত পরিমাণে এবং সঠিক নিয়ম মেনে খেলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ হতে পারে। তবে একবারে বেশি পরিমাণ আম খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।বিশেষজ্ঞদের মতে, একবারে একটি পুরো আম না খেয়ে তার এক-তৃতীয়াংশ খাওয়াই ভালো। দৈনিক ৫০ থেকে ৬০ গ্রামের বেশি আম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আমের সঙ্গে জাম, পেয়ারা, আপেল, নাশপাতি বা শসার মতো কম গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত ফল খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমে এবং পুষ্টিগুণও বাড়ে।চিকিৎসকরা আরও জানান, ডায়াবেটিস রোগীদের রাতে আম খাওয়া এড়িয়ে চলা উচিত। সন্ধ্যার পর শরীরে ইনসুলিন ও জিএলপি-১ হরমোনের কার্যকারিতা কিছুটা কমে যাওয়ায় রাতে আম খেলে সুগার বেড়ে যেতে পারে। তাই সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে অথবা দুপুরের খাবারের কিছুক্ষণ পরে আম খাওয়াই সবচেয়ে উপযোগী।এ ছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি আম খেয়ে ফেললে অন্তত ১৫ থেকে ২০ মিনিট হাঁটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমসহ বিভিন্ন ফল দিয়ে সালাদ তৈরি করে টক দইয়ের সঙ্গে খেলে গ্লুকোজ শোষণের গতি কমে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞদের ভাষ্য, ডায়াবেটিস রোগীদের জন্য আম পুরোপুরি নিষিদ্ধ নয়; বরং পরিমাণ, সময় ও খাদ্যাভ্যাসের নিয়ম মেনে খেলে এই মৌসুমি ফলের স্বাদ নিরাপদভাবেই উপভোগ করা সম্ভব। (সূত্র: আনন্দবাজার)/টিএ

জুন ০১, ২০২৬
কুসুম না সাদা অংশ—ডিমের কোন অংশ বেশি উপকারী? - image

কুসুম না সাদা অংশ—ডিমের কোন অংশ বেশি উপকারী?

21 জুন 2026, 3:09 PM

ডিম বাঙালির দৈনন্দিন খাদ্যতালিকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সকালের নাশতায় ওমলেট বা সেদ্ধ ডিম থেকে শুরু করে বিকেলের নাস্তায় পোচ—সব ক্ষেত্রেই ডিমের উপস্থিতি চোখে পড়ে। কম খরচে উচ্চমানের প্রোটিন সরবরাহ করার কারণে এটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে ওজন কমানো, ডায়েট বা শরীরচর্চার ক্ষেত্রে অনেকেই কুসুম বাদ দিয়ে শুধু ডিমের সাদা অংশ খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন।পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, ডিমের সাদা অংশে কোনো চর্বি বা কোলেস্টেরল থাকে না এবং এতে ক্যালোরিও কম। একটি ডিমের সাদা অংশে প্রায় ১৭ থেকে ১৮ ক্যালোরি ও ৩.৬ গ্রাম প্রোটিন থাকে। তাই যারা ওজন কমাতে চান বা যাদের কোলেস্টেরল, হৃদরোগ, ডায়াবেটিস কিংবা কিডনির সমস্যার কারণে চিকিৎসক কুসুম খেতে নিষেধ করেছেন, তাদের জন্য সাদা অংশ উপকারী হতে পারে।অন্যদিকে, ডিমের কুসুমকে পুষ্টির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। এতে ভিটামিন এ, ডি, বি-১২, ক্যালসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা চোখ, মস্তিষ্ক ও শরীরের সামগ্রিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। এছাড়া গোটা ডিমে প্রায় ৬.৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা শুধু সাদা অংশের তুলনায় বেশি। বিশেষজ্ঞদের মতে, বড় কোনো স্বাস্থ্যগত সমস্যা বা চিকিৎসকের নিষেধাজ্ঞা না থাকলে কুসুমসহ গোটা ডিম খাওয়াই সবচেয়ে ভালো।শরীরচর্চা বা বডি বিল্ডিং করেন এমন ব্যক্তিদের প্রোটিনের চাহিদা তুলনামূলক বেশি থাকে। এ ক্ষেত্রে তারা একটি গোটা ডিমের সঙ্গে আরও এক থেকে দুটি ডিমের সাদা অংশ খেতে পারেন। এতে অতিরিক্ত চর্বি বা ক্যালোরি না বাড়িয়ে প্রয়োজনীয় প্রোটিন গ্রহণ সম্ভব হয়। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সুস্থ মানুষের জন্য কুসুমসহ গোটা ডিমই সর্বোত্তম খাদ্য, আর বিশেষ স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু সাদা অংশ খাওয়া উচিত।/টি 

জুন ২১, ২০২৬
প্রতিদিন সকালে ডিম খাওয়ার ৬ উপকারিতা - image

প্রতিদিন সকালে ডিম খাওয়ার ৬ উপকারিতা

05 জুলাই 2026, 3:50 PM

সকালের নাশতায় ডিম রাখার পরামর্শ দীর্ঘদিন ধরেই দিয়ে আসছেন পুষ্টিবিদরা। পুষ্টিগুণে ভরপুর এই খাবারকে অনেকেই ‘সুপারফুড’ হিসেবে আখ্যায়িত করেন। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগানোর পাশাপাশি সার্বিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে ১ থেকে ২টি সেদ্ধ ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীর পর্যাপ্ত শক্তি পায়। এতে দ্রুত ক্ষুধা লাগে না, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। একই সঙ্গে কম ক্যালরি ও বেশি প্রোটিন থাকার কারণে ওজন নিয়ন্ত্রণেও ডিম কার্যকর ভূমিকা রাখে।ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কোষের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ ধরে রাখা এবং মানসিক কর্মক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী—সব বয়সীদের জন্য সকালের নাশতায় ডিম উপকারী হতে পারে।এছাড়া ডিমের উচ্চমানের প্রোটিন পেশি গঠনে সহায়তা করে। এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে। একই সঙ্গে বায়োটিন ও প্রোটিন ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে।পুষ্টিবিদরা আরও জানান, ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে যাদের কোলেস্টেরলজনিত সমস্যা বা বিশেষ স্বাস্থ্যঝুঁকি রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়ার পরিমাণ নির্ধারণ করা উচিত।/টি

জুলাই ০৫, ২০২৬
টানা এক মাস টক দই খেলে শরীরে যা ঘটে! - image

টানা এক মাস টক দই খেলে শরীরে যা ঘটে!

23 আগস্ট 2026, 2:26 PM

গরম ভাতের সঙ্গে এক বাটি টক দই কিংবা দুপুরের খাবারের পর কয়েক চামচ দই—বাঙালির খাবারে টক দই বেশ পরিচিত। স্বাদে টক হলেও প্রোটিন, ক্যালসিয়াম ও জীবন্ত ব্যাকটেরিয়ার মতো পুষ্টি উপাদান থাকায় এটি স্বাস্থ্যকর খাবারের অংশ হতে পারে। তবে টানা এক মাস প্রতিদিন টক দই খেলে সবার শরীরে একই ধরনের প্রভাব পড়বে না।নিয়মিত পরিমিত টক দই খেলে হজমের স্বাস্থ্যে উপকার মিলতে পারে। দই তৈরির সময় দুধের ল্যাকটোজের একটি অংশ ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে যায় এবং এতে কিছু জীবন্ত ব্যাকটেরিয়া থাকে, যা অন্ত্রের জীবাণুসমষ্টির ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। তবে দই খেলেই গ্যাস, অম্বল বা কোষ্ঠকাঠিন্য দূর হবে—এমন নিশ্চয়তা নেই।টক দই শরীরে ক্যালসিয়াম ও প্রোটিনেরও ভালো উৎস হতে পারে। ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ, আর প্রোটিন প্রয়োজন পেশি ও বিভিন্ন টিস্যুর জন্য। পাশাপাশি দইয়ের প্রোটিন কিছুটা সময় পেট ভরা রাখতে পারে, ফলে অপ্রয়োজনীয় নাশতা কমাতে সহায়তা করতে পারে। তবে ওজন নিয়ন্ত্রণের জন্য চিনি ছাড়া সাধারণ টক দই বেছে নেওয়া জরুরি।নিয়মিত দই খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কম থাকার সম্পর্ক কিছু গবেষণায় দেখা গেছে। তবে এর কারণ পুরোপুরি নিশ্চিত নয় এবং দইকে কোনোভাবেই ডায়াবেটিস প্রতিরোধের ওষুধ হিসেবে দেখা যাবে না। একইভাবে, দইয়ের জীবন্ত ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যে ভূমিকা রাখতে পারে, কিন্তু এক মাস দই খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে—এমন প্রমাণও নেই।রাতে টক দই খাওয়া নিয়েও রয়েছে নানা মত। আয়ুর্বেদে রাতে দই খাওয়ার বিষয়ে সতর্ক করা হলেও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে সুস্থ মানুষের জন্য রাতে পরিমিত টক দই খাওয়াকে ক্ষতিকর প্রমাণ করার মতো শক্ত তথ্য নেই। তবে যাদের দই খেলে গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি বা অ্যাসিডিটি বাড়ে, তাদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলে নিজের শরীরের প্রতিক্রিয়া দেখে দই খাওয়ার সময় নির্ধারণ করা ভালো।তাই সুস্থ একজন মানুষ চাইলে প্রতিদিন পরিমিত পরিমাণে চিনি ছাড়া সাধারণ টক দই খাদ্যতালিকায় রাখতে পারেন। এক বাটি দইয়ের সঙ্গে ফল, বাদাম বা বীজ যোগ করলে খাবারের পুষ্টিমানও বাড়তে পারে। তবে বাজারের সব দই এক নয়—কেনার সময় চিনি ও অন্যান্য উপাদানের পরিমাণ দেখে নেওয়া উচিত। দই খাওয়ার পর নিয়মিত পেটের সমস্যা, অ্যালার্জির লক্ষণ বা অ্যাসিডিটি বাড়লে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভালো।সূত্র: টাইমস অব ইন্ডিয়াটি/

আগস্ট ২৩, ২০২৬
ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক যেসব অভ্যাস - image

ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক যেসব অভ্যাস

24 আগস্ট 2026, 4:12 PM

ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরালেই কেবল ওজন কমানো সম্ভব—এমন ধারণা অনেকেরই। তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও সঠিক পানীয় বেছে নেওয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ওজন নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ও ভালো ঘুমের বিকল্প নেই। ঘুমের ঘাটতি হলে ক্ষুধা ও খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে, বিশেষ করে উচ্চ ক্যালোরিযুক্ত ও জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বাড়ে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ওজন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করাও অনেকের জন্য উপকারী হতে পারে। তবে কফিতে অতিরিক্ত চিনি বা মিষ্টি উপাদান যোগ করলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। পাশাপাশি খাবারের আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। পর্যাপ্ত পানি পান শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্যও জরুরি।ওজন কমাতে চাইলে কোল্ড ড্রিংক ও অতিরিক্ত চিনিযুক্ত প্যাকেটজাত জুস এড়িয়ে চলা ভালো। এসব পানীয়তে বাড়তি ক্যালোরি থাকে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে। এর পরিবর্তে তাজা ফল খাওয়ার অভ্যাস করা যেতে পারে। একইভাবে অতিরিক্ত তেল, লবণ ও ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।সন্ধ্যার নাশতায় ভাজাভুজি ও অতিরিক্ত তেলযুক্ত খাবারের পরিবর্তে গ্রিন টি বা মৌসুমি ফল বেছে নেওয়া যেতে পারে। তবে শুধু একটি অভ্যাস পরিবর্তন করলেই দ্রুত ওজন কমে যাবে—এমন নিশ্চয়তা নেই। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত শারীরিক সক্রিয়তা মিলিয়েই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা সম্ভব।/টি

আগস্ট ২৪, ২০২৬
অ্যালার্ম ছাড়াই সময়মতো ঘুম থেকে ওঠার উপায় - image

অ্যালার্ম ছাড়াই সময়মতো ঘুম থেকে ওঠার উপায়

25 আগস্ট 2026, 2:24 PM

সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে অ্যালার্মের ওপর নির্ভর করেন অনেকেই। বিশেষ করে কর্মজীবীদের জন্য সময়মতো ঘুম থেকে ওঠা জরুরি, কারণ অফিসের প্রস্তুতি, নাশতা ও যাতায়াত—সবকিছুর সঙ্গে দিনের শুরুটা জড়িয়ে থাকে। তবে নিয়মিত কিছু অভ্যাস গড়ে তুললে ফোন বা ঘড়ির অ্যালার্ম ছাড়াও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা সম্ভব বলে জানিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞদের মতে, শরীরের নিজস্ব সার্কাডিয়ান ছন্দ বা জৈবঘড়ি ঘুম ও জেগে ওঠার সময় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমের লক্ষ্য রাখা উচিত। তবে সবার ঘুমের প্রয়োজন এক নয়। কারও সাত ঘণ্টা ঘুমেই সতেজ লাগতে পারে, আবার কারও প্রয়োজন হতে পারে নয় ঘণ্টা। তাই নিজের শরীরের উপযোগী ঘুমের সময় খুঁজে নেওয়াই গুরুত্বপূর্ণ। ছুটির দিনে অ্যালার্ম ছাড়া কখন ঘুম ভাঙে, তা লক্ষ্য করেও নিজের স্বাভাবিক ঘুমের ছন্দ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।ঘুমের সময় ঠিক রাখতে আলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো গ্রহণ করলে শরীর জেগে ওঠার সংকেত পায় এবং সতেজ হতে সহায়তা করে। অন্যদিকে রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে থেকে শান্ত হওয়ার রুটিন তৈরি করা উপকারী। ত্বকের যত্ন নেওয়া, দাঁত ব্রাশ করা, আরামদায়ক পোশাক পরা এবং ঘরের আলো কমিয়ে আনার মতো অভ্যাস শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে পারে। অতিরিক্ত গরমও ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী ফ্যান বা এসি ব্যবহার এবং হালকা পোশাক পরা যেতে পারে।তবে ঘুমের সময়সূচি একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। ঘুম বিশেষজ্ঞদের পরামর্শ হলো, কাঙ্ক্ষিত সময়ের সঙ্গে সামঞ্জস্য করতে ধীরে ধীরে ঘুমানো ও জেগে ওঠার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া। প্রয়োজনে প্রতিদিন প্রায় আধা ঘণ্টা করে সময় পরিবর্তন করা যেতে পারে। নিয়মিত একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি হলে শরীর ধীরে ধীরে সেই সময়সূচির সঙ্গে মানিয়ে নেয় এবং অ্যালার্মের প্রয়োজন কমতে পারে।ঘুমের রুটিন ঠিক করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। কর্মজীবন, ব্যক্তিগত দায়িত্ব বা পরিবর্তিত সময়সূচির কারণে অনেকের ঘুমের অভ্যাস এলোমেলো হয়ে যেতে পারে। তাই নিজের প্রতি কঠোর না হয়ে শরীরের স্বাভাবিক ছন্দ বুঝে ধীরে ধীরে পরিবর্তন আনা উচিত। পর্যাপ্ত ও নিয়মিত ঘুম নিশ্চিত করা গেলে সকালে ঝিমুনি কমার পাশাপাশি মেজাজ ও কর্মক্ষমতাও ভালো হতে পারে। অ্যালার্ম ছাড়াই সময়মতো ওঠার অভ্যাস তাই শুধু সময় বাঁচানোর কৌশল নয়, বরং স্বাস্থ্যকর ঘুমের রুটিন তৈরিরও একটি অংশ।/টি

আগস্ট ২৫, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo