
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সকালের নাশতায় ডিম রাখার পরামর্শ দীর্ঘদিন ধরেই দিয়ে আসছেন পুষ্টিবিদরা। পুষ্টিগুণে ভরপুর এই খাবারকে অনেকেই ‘সুপারফুড’ হিসেবে আখ্যায়িত করেন। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগানোর পাশাপাশি সার্বিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে ১ থেকে ২টি সেদ্ধ ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীর পর্যাপ্ত শক্তি পায়। এতে দ্রুত ক্ষুধা লাগে না, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। একই সঙ্গে কম ক্যালরি ও বেশি প্রোটিন থাকার কারণে ওজন নিয়ন্ত্রণেও ডিম কার্যকর ভূমিকা রাখে।
ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কোষের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ ধরে
এছাড়া ডিমের উচ্চমানের প্রোটিন পেশি গঠনে সহায়তা করে। এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে। একই সঙ্গে বায়োটিন ও প্রোটিন ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে।
পুষ্টিবিদরা আরও জানান, ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে যাদের কোলেস্টেরলজনিত সমস্যা বা বিশেষ স্বাস্থ্যঝুঁকি রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়ার পরিমাণ নির্ধারণ করা উচিত।
/টি