
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরালেই কেবল ওজন কমানো সম্ভব—এমন ধারণা অনেকেরই। তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও সঠিক পানীয় বেছে নেওয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওজন নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ও ভালো ঘুমের বিকল্প নেই। ঘুমের ঘাটতি হলে ক্ষুধা ও খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে, বিশেষ করে উচ্চ ক্যালোরিযুক্ত ও জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বাড়ে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ওজন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।
চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করাও অনেকের জন্য উপকারী হতে পারে। তবে কফিতে অতিরিক্ত চিনি বা মিষ্টি উপাদান যোগ
ওজন কমাতে চাইলে কোল্ড ড্রিংক ও অতিরিক্ত চিনিযুক্ত প্যাকেটজাত জুস এড়িয়ে চলা ভালো। এসব পানীয়তে বাড়তি ক্যালোরি থাকে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে। এর পরিবর্তে তাজা ফল খাওয়ার অভ্যাস করা যেতে পারে। একইভাবে অতিরিক্ত তেল, লবণ ও ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।
সন্ধ্যার নাশতায় ভাজাভুজি ও অতিরিক্ত তেলযুক্ত খাবারের পরিবর্তে গ্রিন টি বা মৌসুমি ফল বেছে নেওয়া যেতে পারে। তবে শুধু একটি অভ্যাস পরিবর্তন করলেই দ্রুত ওজন কমে যাবে—এমন নিশ্চয়তা নেই। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত শারীরিক সক্রিয়তা মিলিয়েই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা সম্ভব।
/টি