
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির জাস্ক ও সিরিক এলাকায় হামলা চালিয়েছে। এসব হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
জবাবে আইআরজিসি মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ইরানের নৌবাহিনীও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করেছে।
আইআরজিসি আরও জানিয়েছে, প্রয়োজনে অতিরিক্ত হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে চারটি গুরুত্বপূর্ণ
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের বাহিনী তাদের হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই হেলিকপ্টারে কোনো ইচ্ছাকৃত হামলা হয়নি এবং এটি পরিকল্পিত কোনো পদক্ষেপও ছিল না।
/টিএ