
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের মধ্যে শান্তি আলোচনা এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের মধ্যে সাময়িক বিরতি তৈরি হওয়ায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্পের ভাষায়, তার মধ্যস্থতায় উভয় পক্ষই উত্তেজনা কমাতে সম্মত হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তির শেষ ধাপে পৌঁছানো গেছে।
মঙ্গলবার (৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই থেকে তিন দিনের মধ্যেই একটি ইতিবাচক চুক্তি হতে পারে। তবে তার এই আশাবাদের বিপরীতে মাঠপর্যায়ের বাস্তবতা এখনও জটিল। তেহরান বারবার বলছে, যে কোনো শান্তি চুক্তিতে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। একই সময়ে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরাইলের
রোববার ইরান ইসরাইলের দিকে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ইসরাইল পাল্টা হামলা চালায়। পরে ইরান সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় এবং ইসরাইলও জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সতর্কতা এখনও কাটেনি। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে তারা আবারও আক্রমণ চালাবে। জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘পূর্ণ শক্তি’ দিয়ে প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন।
এদিকে দক্ষিণ লেবাননে সংঘাতের প্রভাব মারাত্মক আকার নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। যদিও ইরান ও ইসরাইলে সরাসরি সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেহরানে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। একইভাবে তেল আবিবে সাইরেন বাজলে বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন।
কূটনৈতিক তৎপরতাও সমানতালে চলছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা রাখছে এবং ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিয়েছে। ইরানের প্রেসিডেন্টও জানিয়েছেন, তারা আলোচনায় থাকতে আগ্রহী। বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতি শান্তির সম্ভাবনা তৈরি করলেও ইরান, ইসরাইল ও লেবাননকে ঘিরে উত্তেজনা যে কোনো সময় নতুন করে সংঘাতে রূপ নিতে পারে।
/টিএ