
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে নির্বাচন আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যুদ্ধের সময় নির্বাচন আয়োজন করা হলে তা দেশকে বিভক্ত করে দিতে পারে।
জেলেনস্কি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচন ইউক্রেনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। তার ভাষায়, যুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজন করা হলে তা এমন এক ‘সুনামি’ তৈরি করতে পারে, যা দেশকে বিভক্ত করে দেবে। এমনকি তিনি সতর্ক করে বলেন, দেশকে ধ্বংস করতে চাইলে যুদ্ধ চলাকালেই নির্বাচনের দিকে এগোনো যেতে পারে।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এর ফলে নির্বাচন স্থগিত রয়েছে। যুদ্ধের মধ্যে
সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান। তবে তিনি কোনো বিস্তারিত পরিকল্পনা দেননি। তার এই অবস্থানের সমালোচনা করে জেলেনস্কি বলেন, ফেদোরভ ‘ভুল পথে’ এগোচ্ছেন অথবা তাকে সেই পথে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে এক জরিপে দেখা গেছে, মাত্র ১৫ শতাংশ ইউক্রেনীয় যুদ্ধ শেষ হওয়ার আগেই নির্বাচন চান।
এরই মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর, বিশেষ করে রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে বিতর্ককে দেশের জন্য বিভাজনের ঝুঁকি হিসেবে দেখছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনীয় সমাজ ও সেনাবাহিনীকে বিভক্ত করা উচিত নয়। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন আন্তর্জাতিক নেতা দেশটিতে আসার কথা রয়েছে। একই সময়ে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার বিষয়েও মিত্রদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
/টি