
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চেয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। একইভাবে নতুন করে সংঘাত শুরু হতে পারে—এমন দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। তাই দেশের শক্তি ও সক্ষমতা অক্ষুণ্ন রেখে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দিয়েছেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট জানান, পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে দেশটির কর্মকর্তারা প্রায় প্রতিদিন আলোচনা করছেন। তবে যেকোনো সমঝোতায় ইরানের নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ন
পেজেশকিয়ান আরও বলেন, নতুন করে সংঘাতের আশঙ্কা থাকলে ইরানে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। এ কারণে ইরানের শক্তি বজায় রেখেই যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে বর্তমান অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে হবে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি হওয়া সমঝোতা স্মারকেরও পক্ষে সাফাই দেন তিনি। তার দাবি, ওই সমঝোতায় আত্মসমর্পণের মতো কোনো শর্ত নেই এবং তেহরানকে কোনো ছাড় দেওয়ার কথাও বলা হয়নি।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকে সই করে। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের সংঘাতের অবসান ঘটে এবং চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে সমঝোতা বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী আলোচনা থমকে যায়।
/টি