
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নির্ধারিত সময়সীমার আগে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কানাডা। শুক্রবার রাতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ওয়াশিংটনে তিন দিন ধরে চলা আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি কানাডার আলোচনাকারীদের অটোয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
কার্নি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে কানাডাও নিজেদের শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে বলে সতর্ক করেন তিনি।
তবে আলোচনা ভেঙে যাওয়ার জন্য কানাডাকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, চুক্তির
এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক মধ্যরাতের পর কার্যকর হওয়ার কথা রয়েছে। ইস্পাত, কাঠ ও গাড়িসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে আগে থেকেই থাকা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ায় কানাডার অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর কানাডীয় শিল্পগুলো এর প্রভাব অনুভব করতে পারে।
আলোচনা স্থগিত হওয়ায় উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের বাণিজ্য সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কানাডা পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে দুই দেশের বাণিজ্য বিরোধ আরও গভীর হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি ঘিরে চলমান আলোচনাও জটিল হয়ে উঠতে পারে।
/টি