
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে বিভ্রান্তি ও প্রতারণা। ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানও এসব প্রতারণার শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।
এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের এই নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে কোনো প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না, তা শনাক্ত করা যাবে। ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন এই ব্যবস্থা তাদের ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার থেকে আলাদা। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালুর পরিকল্পনা করা হচ্ছে।
নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করতে হবে।
পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন হলে প্রোফাইল, মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। মেটার মতে, এআইয়ের সাহায্যে এখন খুব সহজেই ভুয়া পরিচয়, ছবি-ভিডিও ও বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে ভুয়া অ্যাকাউন্ট ও অনলাইন প্রতারণা বাড়ছে। নতুন এই ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে।
তবে মেটা স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়; এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বিশ্বের সব দেশে একসঙ্গে এই সুবিধা চালু হবে না। ধাপে ধাপে বিভিন্ন দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে। তবে প্রথম পর্যায়ে কোন কোন দেশে সেবাটি চালু হবে, তা এখনো জানানো হয়নি।
/টি