
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে নতুন রেকর্ড গড়েছে চীনের তিয়াংগং আলট্রা হিউম্যানয়েড রোবট। মঙ্গলবার বড় আকারের রোবট বিভাগের সেমিফাইনালে এটি মাত্র ৮.৮৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে। এর মধ্য দিয়ে প্রতিযোগিতায় নিজেদের আগের ৯.৩৯ সেকেন্ডের রেকর্ডও ভেঙে দিয়েছে রোবটটি।
তিয়াংগংয়ের নতুন সময়টি ২০০৯ সালে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের ১০০ মিটার বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৭২ সেকেন্ড দ্রুত। তিয়াংগং আলট্রা তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। এর আগে গত বছরের উদ্বোধনী প্রতিযোগিতায় একই রোবট ২১.৫০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে জয় পেয়েছিল।
এবারের আসরে হিউম্যানয়েড রোবটগুলোর দ্রুত অগ্রগতি বিশেষভাবে নজর কেড়েছে। ৬৬৬টি দলের দুই হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে
তবে দ্রুতগতির এই দৌড়ের শেষটা ছিল বেশ নাটকীয়। ফিনিশ লাইনের পর রোবটটি গতি থামাতে রাখা মোটা ম্যাটে আঘাত করে পড়ে যায় এবং এর ধড়ে সামান্য আগুনও দেখা যায়। অন্যদিকে, আরেক সেমিফাইনালে একটি রোবট দৌড়ের মাঝপথেই খুলে যায়। তিয়াংগংয়ের পারফরম্যান্স দেখে ফুদান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী লি হুই বলেন, রোবটকে মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে দেখা বাস্তবে ভিন্ন ধরনের অভিজ্ঞতা।
বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার জানিয়েছে, তাদের তিয়াংগং রোবট ইতোমধ্যে মানুষের চারটি বিশ্ব রেকর্ড ভেঙেছে। এর মধ্যে রয়েছে ১০০ মিটার স্প্রিন্টে ৮.৮৬ সেকেন্ড, ৪০০ মিটারে ৩৮.১৫ সেকেন্ড, ১৫০০ মিটারে ২ মিনিট ২১.৬৪ সেকেন্ড এবং ২.৮৮ মিটার উচ্চতার লাফ। উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ও সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত মোটর ও সেন্সর ব্যবহারের লক্ষ্য নিয়ে চীন হিউম্যানয়েড রোবটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে।