
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে শুধু নিয়মিত পোস্ট করলেই হবে না, কনটেন্ট তৈরিতে নির্মাতার নিজস্ব সৃজনশীলতা ও অবদান রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে। ফেসবুকের নীতিমালা অনুযায়ী, নির্মাতার নিজের তৈরি কনটেন্টই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজে ধারণ, পরিকল্পনা, শুটিং, উপস্থাপনা ও প্রযোজনার মাধ্যমে তৈরি ভিডিওকে অরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করা হতে পারে। উদাহরণ হিসেবে, কোনো নির্মাতা নিজে কোনো স্থানে গিয়ে ভিডিও ধারণ করে নিজের কণ্ঠে তথ্য, অভিজ্ঞতা ও বিশ্লেষণ তুলে ধরলে সেখানে তার নিজস্ব অবদান স্পষ্ট থাকে। এ ধরনের কনটেন্ট দর্শকের জন্যও আলাদা মূল্য
তবে অন্যের ভিডিও বা ক্লিপ ব্যবহার করলেও তাতে নতুনত্ব যোগ করার সুযোগ রয়েছে। মূল ভিডিওর সঙ্গে নির্মাতার নিজস্ব উপস্থিতি, তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা বা প্রেক্ষাপট যুক্ত হলে সেটি ভিন্নভাবে বিবেচিত হতে পারে। কোনো ঘটনার ভিডিও ব্যবহার করে ক্যামেরার সামনে এসে সেটি বিশ্লেষণ করা, নতুন তথ্য দেওয়া কিংবা নিজের ব্যাখ্যা তুলে ধরার মাধ্যমে দর্শকের জন্য নতুন মূল্য তৈরি করা সম্ভব। তবে শুধু অন্যের ভিডিও চালিয়ে নিজের মুখ দেখানোই যথেষ্ট নয়।
অন্যের ভিডিও ডাউনলোড করে তাতে বর্ডার যোগ করা, গতি পরিবর্তন, ক্যাপশন দেওয়া বা সামান্য সম্পাদনা করে নিজের পেজে প্রকাশ করাকে অরিজিনাল কনটেন্ট তৈরির যথেষ্ট প্রমাণ হিসেবে ধরা নাও হতে পারে। একইভাবে রিঅ্যাকশন ভিডিওর ক্ষেত্রেও নির্মাতাদের সতর্ক থাকতে হবে। শুধু অন্যের ভিডিও দেখে চুপচাপ তাকিয়ে থাকা বা সামান্য প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ঘটনার গুরুত্ব, প্রভাব, নতুন তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরার মাধ্যমে নিজস্ব মূল্য সংযোজন করতে হবে।
ফেসবুকের এই নীতির মূল লক্ষ্য হলো অন্যের কনটেন্ট সামান্য পরিবর্তন করে নিজের নামে প্রকাশের পরিবর্তে নির্মাতাদের নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা। তাই পেজ পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতাদের ভাইরাল ভিডিও পুনরায় প্রকাশের ওপর নির্ভর না করে নিজস্ব পরিকল্পনা ও সৃজনশীলতায় মানসম্মত কনটেন্ট তৈরিতে বেশি গুরুত্ব দিতে হবে। এতে কনটেন্টের মৌলিকত্ব বজায় রাখার পাশাপাশি দর্শকের কাছেও নতুন মূল্য তৈরি করা সম্ভব হবে।
/টি