
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় আশিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সম্ভাবনাটি কাজে লাগাতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে সংস্থাটি। এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাফুফে।
আগামী ২৪ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা আশিয়ান কাপ। এর মধ্যে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো ইন্দোনেশিয়ায় এবং চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচগুলো হংকংয়ে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তানের।
এই টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশনে ভারতেরও খেলার কথা ছিল। তবে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আশিয়ান কাপে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে সম্ভাবনাটি সামনে রেখে টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতিও শুরু করেছে বাফুফে। তবে বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। ফিফার সিদ্ধান্তের পরই বিষয়টি চূড়ান্ত হবে।
ফিফার অনুমোদন মিললে আগামী ২৪ সেপ্টেম্বর আশিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের খেলার সম্ভাবনা রয়েছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পেতে পারে বাংলাদেশ। এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের দিকে তাকিয়ে দেশের ফুটবল অঙ্গন।
/টি