
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারকা এই জুটি। যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সাময়িকী ‘পিপল’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এই ব্যক্তিগত আয়োজনে উপস্থিত ছিলেন রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তান। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেন রোনালদো। ইনস্টাগ্রামে দুজনের হাত ও বিয়ের আংটির ছবি প্রকাশ করে পর্তুগিজ মহাতারকা ক্যাপশনে লেখেন, ‘সি❤️জি’। তাদের নামের প্রথম অক্ষর দিয়ে বিশেষ এই মুহূর্তের কথা জানান ৪১ বছর বয়সী ফুটবলার।
অদ্ভুতভাবে, বিয়ের জন্য ঠিক এক বছর আগে বাগদানের দিনটিকেই বেছে নিয়েছেন তারা। ২০২৫ সালের ১১
রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে। সে সময় মাদ্রিদের একটি গুচি বিপণিবিতানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই রোনালদোর সঙ্গে তার প্রথম দেখা হয়। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। একই বছরের মে মাসে জর্জিনার সঙ্গে ছবি প্রকাশের মাধ্যমে সম্পর্কটি প্রকাশ্যে আনেন রোনালদো।
দীর্ঘ সম্পর্কের সময়ে একসঙ্গে পাঁচ সন্তানকে বড় করেছেন তারা। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র, যমজ সন্তান এভা ও মাতেও এবং তাদের দুই মেয়ে আলানা ও বেলা রয়েছে। ২০২২ সালে যমজ সন্তান জন্মের সময় ছেলে আনহেলকে হারানোর কঠিন সময়ও একসঙ্গে পার করেছেন তারা। বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কাসকাইসে নীরবেই নতুন জীবনের অধ্যায় শুরু করলেন রোনালদো ও জর্জিনা।
/টি