
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই দশক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল ভালো ক্রিকেট খেলা। তবে ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার ব্যবধান অনেকটাই কমেছে। এবার তাই জয়ের লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে পা রেখেছে টাইগাররা। ডারউইন টেস্টের প্রথম দিনেই সেই আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে লাল-সবুজের দল।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে এক উইকেটে ৯৬ রান করেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১০২ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯ উইকেট। ফলে দ্বিতীয় দিন শুরুতেই বড় সংগ্রহ গড়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।
ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিলেন
তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন মুমিনুল হক। রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বাজে বল পেলেই রান বের করে নিয়েছেন তিনি। ৪৯ বল মোকাবিলা করে ৩৫ রানে অপরাজিত আছেন মুমিনুল। অন্যদিকে দিনের অন্যতম সেরা পারফর্মার তানজিদ তামিমও দেখিয়েছেন দারুণ ধৈর্য ও সংযম। অফ স্টাম্পের বাইরের বল খেলেছেন সতর্কতার সঙ্গে। দিন শেষে ৬৭ বলে ৩২ রানে অপরাজিত আছেন এই ওপেনার।
এর আগে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে রীতিমতো ত্রাস সৃষ্টি করেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ ও এবাদত হোসেনদের তোপে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। একাই ৬ উইকেট নিয়ে দিনের সেরা বোলার হাসান মাহমুদ। ৫৫ রানে ৬ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও গড়েছেন তিনি। তার সঙ্গে অন্য পেসারদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দুইশ রানের আগেই গুটিয়ে দিয়ে প্রথম দিনেই ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ।
/টি