
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের ‘এ যাবৎকালের সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোর এক দিন পরই মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহুকে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। ইসরাইলের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্যে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এবং ইসরাইলের প্রতি মার্কিন প্রেসিডেন্টের সমর্থনের বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে রোববার (১৮ অক্টোবর) ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে তাকে শান্তির অংশীদার বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার এ বক্তব্যকে ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রতি প্রকাশ্য সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের অংশগ্রহণের বিষয়টিও নেতানিয়াহুর কৃতিত্ব হিসেবে তুলে ধরেন ট্রাম্প। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সহযোগিতা এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক এ বক্তব্যের মধ্য দিয়ে আবারও সামনে এসেছে।
এদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাত ইতিমধ্যে সপ্তম মাসে গড়িয়েছে। এ সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইসরাইলের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টের সমর্থন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
টি/