
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রিমিয়ার লিগে চেলসির দুঃসময় যেন কাটছেই না। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-০ গোলে হেরে টানা তৃতীয় লিগ ম্যাচেও জয়ের দেখা পায়নি জাবি আলোনসোর দল। পাঁচ ম্যাচে ১২ গোল হজম করায় চেলসির রক্ষণ নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্ন।
শুক্রবার রাতে জিটেক কমিউনিটি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রেন্টফোর্ড। স্বাগতিকদের হয়ে গোল করেন জাইডন অ্যান্থনি, ইগর থিয়াগো ও বদলি হিসেবে নামা ফাবিও কারভালহো। এই জয়ে ১৯৩৮ সালের পর ঘরের মাঠে লিগে প্রথমবার চেলসিকে হারানোর কীর্তি গড়ে ব্রেন্টফোর্ড।
মৌসুমের শুরুতে ফুলহাম ও ব্রাইটনের বিপক্ষে জয়ে আশাবাদ তৈরি হলেও এরপর দ্রুতই ছন্দ হারিয়েছে চেলসি। শেষ তিন লিগ ম্যাচে কোনো জয় পায়নি তারা। পাশাপাশি টানা
চোটের কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জোয়াও পেদ্রো ও রিস জেমসকে পায়নি চেলসি। শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেও পরিস্থিতি বদলাতে পারেননি আলোনসো। বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। বিপরীতে দ্বিতীয়ার্ধে কার্যকর আক্রমণে ম্যাচ নিজেদের করে নেয় ব্রেন্টফোর্ড।
ম্যাচ শেষে আলোনসোও দলের পারফরম্যান্সের ঘাটতির কথা স্বীকার করেন। তার মতে, পুরো ৯০ মিনিট একই মান ও মনোযোগ ধরে রাখতে পারছে না দল। ফলে একদিকে যেমন জয়খরা দীর্ঘ হচ্ছে, অন্যদিকে রক্ষণে গোল হজমের ধারাও অব্যাহত থাকায় চেলসির সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আরও বড় হয়ে উঠেছে।
/টি