
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার জেমস রদ্রিগেজ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি।
কলম্বিয়ার জার্সিতে ১৩১টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী রদ্রিগেজ। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ৩১ গোল। ২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ সময় ধরে কলম্বিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
বিদায়ী বার্তায় রদ্রিগেজ বলেন, “প্রতিটি ম্যাচ, প্রতিটি আনন্দ, প্রতিটি অশ্রু এবং প্রতিটি স্বপ্ন ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কলম্বিয়া জাতীয় দলের রঙ রক্ষা করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের একটি।”
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ রদ্রিগেজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। ওই আসরে
রদ্রিগেজ কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ ও চারটি কোপা আমেরিকা আসরে খেলেছেন। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও রয়েছে তার সমৃদ্ধ ক্যারিয়ার।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন এই মিডফিল্ডার। এছাড়া বায়ার্ন মিউনিখ ও এভারটনের হয়েও খেলেছেন তিনি।
সম্প্রতি মেজর লিগ সকারের ক্লাব মিনেসোটা ইউনাইটেড ছাড়ার পর কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালে যোগ দিয়েছেন রদ্রিগেজ। নতুন ক্লাবটির সঙ্গে তার চুক্তি আগামী জুন পর্যন্ত।
/টি