
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রথমবারের মতো নেপালের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী বছরের মার্চে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বুধবার সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও নেপাল এর আগে মুখোমুখি হয়েছে। তবে দুই দলের আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের মঞ্চে। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। ফলে এই সিরিজের মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বিশেষ তাৎপর্য নিয়ে আয়োজিত হতে যাওয়া সিরিজটি নেপালের
বুধবার বিসিবি কার্যালয়ে গিয়ে বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বৈঠকে বাংলাদেশ-নেপাল সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এক বিবৃতিতে বিসিবি নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সিরিজটিকে দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সংহতির বার্তা তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে সংস্থাটি।
জাতীয় দলের এই সিরিজের বাইরেও দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার পাশাপাশি নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা করার আগ্রহের কথা জানিয়েছে বিসিবি। ফলে কাঠমান্ডুর এই সিরিজকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
/টি