
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার মিষ্টি হাসি ও অভিনয়ে মুগ্ধ অসংখ্য সিনেপ্রেমী। সৌন্দর্য ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। ব্যস্ততার মাঝেও নিজের যত্ন নিতে ভোলেন না তিনি। বিশেষ করে ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার বিষয়ে বেশ সচেতন রাশমিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার রহস্য জানিয়েছেন অভিনেত্রী। রাশমিকার মতে, ফিটনেস মানে শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়; বরং প্রতিদিনের কাজের জন্য পর্যাপ্ত শক্তি এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখাও এর গুরুত্বপূর্ণ অংশ। নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর জোর দেন তিনি।
রাশমিকা জানান, তার ফিটনেস রুটিনে স্ট্রেংথ ট্রেনিং
ফিটনেসের পাশাপাশি পোশাক ও লাইফস্টাইল নিয়েও সচেতন রাশমিকা। ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স কিংবা ডেনিম—এ ধরনের পোশাকই বেশি পছন্দ করেন তিনি। খুব বেশি অ্যাকসেসরিজ ব্যবহারের প্রতিও তার আগ্রহ নেই। পোশাকের ক্ষেত্রে জাঁকজমকের চেয়ে স্বাভাবিক ও আরামদায়ক স্টাইলকেই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।
রাশমিকার ভাষ্য, আরামদায়ক পোশাকের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে সবসময় ট্রেন্ড অনুসরণ করার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেন তিনি। অভিনেত্রীর এই জীবনযাপন ও ফিটনেস ভাবনা তার ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। সূত্র: বলিউড হাঙ্গামা
/টি