
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। দীর্ঘ বছর পর এই ছবির মাধ্যমে ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সিনেমাটির মধ্য দিয়ে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব।
সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। শুটিং শেষে সহশিল্পী শুভশ্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন দেব। সেখানে সিনেমাটি নির্মাণের যাত্রায় শুভশ্রীর সহযোগিতা ও সমর্থনের কথা তুলে ধরেছেন তিনি।
দেব জানান, পরিচালনা ও সিনেমার মুক্তি নিয়ে যখন তিনি অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তখন কোনো কিছু না ভেবেই তার পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী। এমনকি ছবির গল্প কিংবা নাম কিছুই না জেনেই তিনি এতে অভিনয় করতে
চিঠিতে শুভশ্রীর প্রশংসা করে দেব লেখেন, ‘তোমায় অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই সিনেমা আমায় উপলব্ধি করিয়েছে মানুষ হিসেবে তুমি কতটা বিকশিত হয়েছ।’ একই সঙ্গে অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠা এবং ব্যক্তিজীবন ও পেশাগত জীবনের ভারসাম্য রাখার দক্ষতারও প্রশংসা করেন তিনি।
ক্যারিয়ারের একই সময়ে যাত্রা শুরু করা দুই শিল্পী জীবনের নতুন অধ্যায়ে আবারও একসঙ্গে কাজ করতে পেরে গর্বিত দেব। দর্শকদের মাঝে এখনও এই জুটির প্রতি ভালোবাসা ধরে রাখার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তার জন্য শুভকামনাও জানিয়েছেন নতুন এই পরিচালক।
/টি