
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’-এ অভিনয় করছেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকার অভিনয়ের খবর ছড়িয়ে পড়লেও তা সরাসরি নাকচ করেছেন তার মুখপাত্র। এনডিটিভিকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর সঙ্গে দীপিকার যুক্ত থাকার বিষয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত খবরগুলো সত্য নয় এবং কোনোভাবেই তিনি এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নন।
এর আগে পিঙ্কভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অয়ন মুখার্জি ও তার দল ‘অ্যাস্ট্রাভার্স’-এর পরবর্তী অধ্যায়ে অমৃতা চরিত্রে দীপিকাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে অভিনেত্রীর মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যে সেই জল্পনার অবসান হয়েছে। ফলে ‘ব্রহ্মাস্ত্র ২’-এ দীপিকাকে দেখা যাবে—এমন প্রত্যাশা আপাতত আর থাকছে না।
এদিকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এ রণবীর কাপুর আবারও
‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’র মাধ্যমে অয়ন মুখার্জির পরিকল্পিত ‘অ্যাস্ট্রাভার্স’-এর যাত্রা শুরু হয়। গল্পে শিব নামের এক তরুণ নিজের সঙ্গে শক্তিশালী অ্যাস্ট্রাদের বিশেষ যোগসূত্র আবিষ্কার করে। প্রথম পর্বের শেষদিকে দেবকে ঘিরে রহস্য তৈরি করা হয়, যা পরবর্তী কিস্তির গল্পের ভিত্তি তৈরি করেছে। মুক্তির পর সিনেমাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আলোচিত ভারতীয় ফ্যান্টাসি সিনেমা হিসেবে পরিচিতি পায়।
/টি