
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেল মসজিদ!
আকাশে তখনও রাতের অন্ধকার পুরোপুরি কাটে নি। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। চারপাশ ঢেকে গেল কালো ধোঁয়ায় আর বারুদের গন্ধে। সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে ধুলোয় মিশে গেল একটি পবিত্র মসজিদ! চারদিকে শুধু মানুষের চিৎকার আর আতঙ্ক!
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশের আল-তুওয়াল এলাকায়। ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীরা সেখানে এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যখন এই গোলাটি এসে পড়ে, তখন পুরো এলাকায় শুরু হয় হুড়োহুড়ি আর কান্নার রোল। শান্তির জনপদে মুহূর্তেই নেমে আসে বিভীষিকা।
ইরান সমর্থিত গোষ্ঠীর ছোড়া মরণাস্ত্রের আঘাতে পবিত্র মসজিদের ছাদ আর দেয়াল ভেঙে চুরমার
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই হামলায় অন্তত দুইজন সাধারণ নাগরিক মারাত্মকভাবে জখম হয়েছেন। পবিত্র মসজিদ এবং বেসামরিক সাধারণ মানুষের ওপর এমন হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিয়াদ। ঘটনার পর পরই পুরো জাজান সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সৌদি সামরিক বাহিনী।
কিন্তু কেন এই বর্বরোচিত হামলা? ইরান সমর্থিত গোষ্ঠীর সামরিক মুখপাত্র দাবি করেছেন, তাদের লক্ষ্য নাকি কোনো মসজিদ ছিল না! তারা মূলত পার্শ্ববর্তী নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটিতে আঘাত হানতে চেয়েছিল। কিন্তু তাদের সেই লক্ষ্যভ্রষ্ট গোলা এসে আঘাত হানল সাধারণ মানুষের পবিত্র ইবাদতখানায়! আর তাদের এমন অজুহাত কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশ্ববাসী। এই আঘাতের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন কতটা ভয়ানক রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।