
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব কাঁপানো ৯/১১ হামলার আড়াই দশক পর সিআইএর এক গুচ্ছ নথিপত্র নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে আন্তর্জাতিক রাজনীতিতে। গোপন আবরণ সরিয়ে প্রকাশ করা এসব প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফে উন্মোচিত হয়েছে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের পুরনো কিছু দুঃসাহসিক ছক, যা নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্বে।
সম্প্রতি প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের আমলের ৭০টিরও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এই নথিপত্রে ৯/১১ ট্র্যাজেডির অন্তত তিন বছর আগের গোয়েন্দা মূল্যায়নের চিত্র ফুটে উঠেছে।
এর মধ্যে ১৯৯৮
তবে নথিতে ভারতের কোনো নির্দিষ্ট স্থাপনা, শহর বা হামলার সুনির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না। এতে বলা হয়, তৎকালীন সময়ে বিশ্বের অন্তত ৬০টি দেশে আল-কায়েদার সহযোগী নেটওয়ার্ক সক্রিয় ছিল। উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ায় লাদেনের অবকাঠামো এতটাই শক্তিশালী ছিল যে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পরও আফগানিস্তানে তাদের যোগাযোগ ব্যবস্থা অক্ষত থাকে।
শেষ পর্যন্ত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি বিমান ছিনতাই করে মার্কিন মুলুকে ভয়াবহ তাণ্ডব চালায় আল-কায়েদা, যাতে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। ওই ঘটনার এক দশক পর ২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তবে এতদিন পর সিআইএর এই নথি প্রকাশ সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন গোয়েন্দাদের তৎকালীন আগাম মূল্যায়নের এক নজিরবিহীন দলিল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।