
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদিতে হামলা ঠেকাতে চলছে মহাযুদ্ধের প্রস্তুতি, একজোট সৌদি-আমিরাত!
একসময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু মাঝখানে একে অপরের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছিল। ইয়েমেন যুদ্ধ নিয়ে দুই প্রতিবেশীর ভেতরের মান-অভিমান আর রাগ-ক্ষোভ এতটাই বেড়েছিল যে, অনেকেই ভেবেছিলেন এই দূরত্ব আর কখনো ঘুচবে না। কিন্তু লোহিত সাগরের বুকে ইরান সমর্থিত গোষ্ঠীদের একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জন শেষ পর্যন্ত সব হিসাব-নিকাশ বদলে দিল। নিজেদের অস্তিত্ব আর অর্থনীতি বাঁচাতে সব পুরোনো বিরোধ ভুলে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত এখন আবার এক হয়ে মাঠে নামছে।
সৌদি আরবের আকাশ এখন আর নিরাপদ নয়। প্রতিদিন সেখানে ধেয়ে আসছে ইরানের মিত্র গোষ্ঠীদের ড্রোন আর ক্ষেপণাস্ত্র। দেশটির বিমানবন্দর ও বড় বড় জ্বালানি কেন্দ্রগুলো এতটাই ক্ষতির মুখে পড়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক রাখাই কঠিন হয়ে পড়েছে। এই বিপদ রুখতেই মূলত পুরোনো তিক্ততা ভুলে সৌদি আরব আর আমিরাত এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ইয়েমেনের মাটিতে হুতিদের বিরুদ্ধে লড়তে থাকা জায়ান্ট ব্রিগেডস এর মতো শক্তিশালী দলগুলোকে আবারও টাকা আর অস্ত্র দেবে আমিরাত। আর তাদের পাহারা দিতে আকাশ থেকে বিমান হামলা চালাবে সৌদি আরব।
তবে ইয়েমেনের ভেতরের রাজনীতি এখন বেশ জটিল। দেশের দক্ষিণাঞ্চলের একদল বিদ্রোহী এখন দেশভাগের দাবিতে গণভোট চাইছে। তারা ইয়েমেনকে ভেঙে আগের মতো দুটি আলাদা রাষ্ট্র করতে চায়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সৌদি আরব এই গণভোটের অনুমতি না দিলে তারা মিত্র গোষ্ঠীদের বিরুদ্ধে সীমানার বাইরে গিয়ে লড়বে না।
এদিকে ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীদের আক্রমণ দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে। সম্প্রতি এডেন বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান ওড়ার ঠিক আগমুহূর্তে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র একদম কাছে এসে আঘাত হানে। তার ঠিক এক দিন আগেই প্রেসিডেন্ট প্রাসাদে হামলায় বেশ কয়েকজন নিহত হন। জাতিসংঘের হিসাবে, এই রক্তক্ষয়ী লড়াইয়ের কারণে ইতিমধ্যে দুই লাখের বেশি মানুষ নিজের ঘরবাড়ি হারিয়েছেন। সব শেষে নিজেদের বাঁচানোর এই নতুন লড়াইয়ে সৌদি-আমিরাত জোট শেষ পর্যন্ত তাদের থামাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।