
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় একটি যৌথ রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তির অধীনে তিন দেশ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আঙ্কারায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত কাঠামোর মাধ্যমে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে নিয়মিত ও সমন্বিত সহযোগিতার সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনাও রয়েছে।
চুক্তির আওতায় তিন দেশ যৌথ সামরিক মহড়া আয়োজনের পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদন, প্রযুক্তি বিনিময় ও সামরিক সক্ষমতা বৃদ্ধির মতো বিভিন্ন
এদিকে, এই নতুন আঞ্চলিক প্রতিরক্ষা উদ্যোগের পাশাপাশি ইরান ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়ি-রাদ ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে এবং ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধে আরও দৃঢ় ও আগ্রাসীভাবে প্রতিরোধ করবে।
সানায়ি-রাদ সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে দাবি করেন, ইরানের ‘শত্রু’ অর্থনৈতিক চাপের মাধ্যমে দেশের ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করছে, তবে সেই পরিকল্পনা সফল হয়নি। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা কাঠামো এবং ইরানের এই কঠোর বার্তা এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা ক্রমেই বাড়ছে।
/টি