
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর খাদ্যরসিকদের জন্য ক্যান্টনিজ খাবারের বৈচিত্র্যময় স্বাদ নিয়ে শেরাটন ঢাকায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ক্যান্টনিজ ফুড ফেস্টিভ্যাল ‘হাউস অব ক্যান্টন’। প্রাইম ব্যাংক পিএলসির এক্সক্লুসিভ পার্টনারশিপে আয়োজিত এই উৎসবটি ৪ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত ‘দ্য গার্ডেন কিচেন’ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) দ্য গার্ডেন কিচেনে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের (ওসিএআইবি) প্রেসিডেন্ট এবং এভারগ্রিন প্রোডাক্টস গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ফেলিক্স চ্যাং ওয়াই.সি. এবং সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও বাওলি ওভারসিজ লিমিটেড এবং বাওলি সিকিউরিটি সার্ভিস অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ভিভিয়ান হুয়াং।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড এবং প্রাইম ব্যাংক পিএলসির হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অন্যান্য প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর অতিথিদের জন্য বিশেষ ফুড টেস্টিং সেশনের আয়োজন করা হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে চীন থেকে আগত মাস্টারশেফ জু ডেলিনের সঙ্গে কাজ করছেন শেরাটন ঢাকার শেফ সাইত দুরসুন এবং স্থানীয় শেফ মাহবুবুর রশিদ আকন্দ ও দুলাক পাল। তাঁদের সমন্বয়ে সাতটি বিশেষ ফুড স্টেশনে পরিবেশন করা হচ্ছে নানা ধরনের ক্যান্টনিজ খাবার।

উৎসবে অতিথিরা উপভোগ করতে পারবেন চাইনিজ অ্যারোমেটিক ব্রেইজড ল্যাম্ব শ্যাঙ্ক, হোইসিন ক্রিস্পি ডাক, হানি-গ্লেজড হোইসিন সসে গ্রিলড চিকেন, পান্ডান লিফ দিয়ে ক্রিস্পি টাইগার প্রন, প্রন চিউং ফান, ট্রাফল বিফ ফান, ক্র্যাব মিট টোবিকো ডাম্পলিং, চাইনিজ স্টাইল রোস্টেড হোল ফিশ এবং শেফস স্পেশাল চিলি ক্র্যাব। পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের সুশি, সাশিমি ও মাকি রোল। এ ছাড়া লাইভ ডাম্পলিং স্টেশনে সরাসরি তৈরি করে পরিবেশন করা হবে চিকেন ও প্রন ডাম্পলিং।
ক্যান্টনিজ খাবারের পাশাপাশি বুফেতে থাকছে দেশি ও আন্তর্জাতিক নানা পদের আয়োজন। এর মধ্যে রয়েছে বিফ প্রাইম রিব, গ্রিলড স্যামন, হায়দ্রাবাদি ল্যাম্ব বিরিয়ানি, বিফ নেহারি ও মাটন রোগন জোশসহ আরও অনেক খাবার।
ডেজার্টপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। মিষ্টি পদের তালিকায় রয়েছে ম্যাচা ফ্ল্যান, ক্যান্টনিজ ডাবল মিল্ক পুডিং, অ্যালমন্ড জেলি উইথ লিচি, ম্যাঙ্গো সাগো ও ম্যাঙ্গো স্টিকি রাইস। পাশাপাশি থাকছে চকলেট মিল্ক বাকলাভা, পেস্তা ও কোকোনাট বাকলাভা, তুলুম্বা, মোশাবাক, কুনাফাসহ বিভিন্ন ধরনের দেশি মিষ্টি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হাউস অব ক্যান্টন’ ফুড ফেস্টিভ্যালটি শুধু ডিনারের জন্য উন্মুক্ত থাকবে। জনপ্রতি বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৫০ টাকা (নেট)।
উৎসব উপলক্ষে অতিথিদের জন্য থাকছে বিভিন্ন ব্যাংকের আকর্ষণীয় কার্ড অফার। প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও মেঘনা ব্যাংকের নির্বাচিত কার্ডে ‘বাই ওয়ান গেট থ্রি’ (B1G3) সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া ২০টির বেশি অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট টু’ (B1G2) এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ (B1G1) অফার।
আসনসংখ্যা সীমিত হওয়ায় আগাম টেবিল বুকিংয়ের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ৯৬৩৮-৮৬৮৬৮৬ অথবা +৮৮০ ১৩১৩৭০৯০৯৯ নম্বরে।
উল্লেখ্য, শেরাটন ঢাকার এই ক্যান্টনিজ ফুড ফেস্টিভ্যাল ‘হাউস অব ক্যান্টন’-এর এক্সক্লুসিভ পার্টনার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।