
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শিশুদের স্নায়ু ও পেশিজনিত রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চালু হলো নিউরোমাসকুলার ক্লিনিক। বিশেষ করে Spinal Muscular Atrophy (SMA)-সহ বিভিন্ন নিউরোমাসকুলার রোগে আক্রান্ত শিশুদের সমন্বিত চিকিৎসা ও পরিচর্যায় এই ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার (২৮ অক্টোবর) এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার এম নুরুজ্জামান খান (খসরু)। এতে সভাপতিত্ব করেন শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. রুস্তম আলী মধু, অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন, অধ্যাপক ডা. মো. শফিউল আলম, অধ্যাপক ডা. মো. মনির হোসেন, সহকারী অধ্যাপক কাম আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ, সহকারী অধ্যাপক কাম আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মুশতাব শিরা মৌসুমীসহ হাসপাতালের সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ, চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
শিশুদের নিউরোমাসকুলার রোগ দ্রুত শনাক্তকরণ, সঠিক রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে এই ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো চিকিৎসা ও যথাযথ পরিচর্যার মাধ্যমে রোগজনিত জটিলতা কমানো এবং শিশুদের জীবনমান উন্নয়ন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রতিটি শিশুর জন্য বিশেষায়িত চিকিৎসা, প্রতিটি পরিবারের জন্য নতুন আশার আলো।