
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই একাধিক ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সামনে। রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড থাকা কোহলি এই ম্যাচে ব্যাট হাতে নামবেন আরও কয়েকটি রেকর্ডের হাতছানি নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে কোহলি করেছেন ২ হাজার ২৬১ রান। তার ব্যাটিং গড় ৬৬.৫০। এই দলের বিপক্ষে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি। ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলির মোট রান এখন ১৪ হাজার ৯৪১। ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে এই রান করেছেন তিনি। ফলে ১৫ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন মাত্র ৫৯ রান।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ৮৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি শতক করতে পারলে সেটি বেড়ে হবে ৮৬। লিস্ট ‘এ’ ক্রিকেটেও রয়েছে বড় মাইলফলকের সুযোগ। সেখানে কোহলির সেঞ্চুরি ৫৯টি, আর শচীন টেন্ডুলকারের রেকর্ড ৬০টি। ফলে আরও দুটি শতক করলে লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীনের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি। ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ৪২টি সেঞ্চুরির বিপরীতে কোহলির রয়েছে ৪১টি।
তিরুবনন্তপুরমের মাঠও কোহলির জন্য সুখস্মৃতির। এই ভেন্যুতে দুটি ওয়ানডে খেলে কোনোবারই আউট হননি তিনি। দুই ম্যাচে তার সংগ্রহ ১৯৯ রান। এর মধ্যে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৬৬ রানের ইনিংসটি ছিল বিশেষ নজরকাড়া। ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডও তার নাগালে। ভারতের মাটিতে শচীনের ১৬৪ ম্যাচে ৬ হাজার ৯৭৬ রানের বিপরীতে কোহলির সংগ্রহ ১৩০ ম্যাচে ১২৭ ইনিংসে ৬ হাজার ৮৬৭ রান। অর্থাৎ এই রেকর্ড ভাঙতে তার প্রয়োজন ১১০ রান।
চলতি বছরও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন কোহলি। ছয় ইনিংসে তার সংগ্রহ ৩৮৪ রান, ব্যাটিং গড় ৬৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৬-এর বেশি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই একসঙ্গে একাধিক ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকছে ভারতের এই অভিজ্ঞ ব্যাটারের সামনে।
টি/