
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এশিয়ান গেমস ক্রিকেটে গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান ও নেপাল। শুক্রবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল নেপাল। এর আগে স্বাগতিক জাপানকে হারিয়ে আসর শুরু করা আফগানরা শনিবার নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ আটে জায়গা করে নেয়।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে ম্যাচটি ১৫ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে নেপাল ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় আর খেলা মাঠে গড়ায়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এক পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় জাপানের।
নেপালের ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন সন্দীপ জোরা ও লোকেশ বাম।
জোরা ও লোকেশের ৩০ বলে ৬৫ রানের জুটিতে নেপালের স্কোর দেড়শর কাছাকাছি পৌঁছে যায়। জোরা ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন। অন্যদিকে লোকেশ মাত্র ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় করেন ৫৭ রান। তবে বৃষ্টির কারণে নেপাল ১৪৯ রান করেও ম্যাচের ফল পায়নি।
কোয়ার্টার ফাইনালে ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। একই দিনে পাকিস্তান খেলবে হংকং চায়নার বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর নেপাল ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। পরদিন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। গ্রুপপর্বে মালয়েশিয়া-ওমান ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ওমান।
টি/