
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের পথে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে রুটের লেগেছে ৫২১ ইনিংস, যেখানে শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন।
দ্রুততম ২৩ হাজার রানের তালিকায় রুটের ওপরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে সবার ওপরে অবস্থান করছেন কোহলি। এরপর জো রুট ৫২১ ইনিংসে, শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৫৪৪ ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে মাইলফলকের ম্যাচে রুট ব্যাট
তবে রুটের ইনিংসটি বড় হতে দেয়নি অভিষিক্ত স্পিনার শচিন্দু কোলম্বুজ। তার করা এক বল ব্যাটের পাশ কাটিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করলে থামে রুটের ৪৪ রানের ইনিংস। অবশ্য এর মধ্যেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার।
২৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে রুট হয়েছেন প্রথম ইংলিশ এবং আন্তর্জাতিক ক্রিকেটের অষ্টম ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশকারী। ৩৫ বছর বয়সি রুটের আন্তর্জাতিক রান এখন ২৩,০৪১। সর্বকালের রানসংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে। তার ওপরে সপ্তম স্থানে থাকা ভারতের রাহুল দ্রাবিড়ের সংগ্রহ ২৪,২০৮ রান।
/টি