
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম ‘মনস্টার’ হতে যাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। নির্মাতা ভামশি পেইডিপল্লির সঙ্গে সালমানের এই ছবির নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেলেও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নির্মাণের শুরুতে সিনেমাটি ‘এসভিসি৬৩’ নামে পরিচিত ছিল। প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এটিই সালমান খানের প্রথম কাজ। একই সঙ্গে ভামশি পেইডিপল্লির পরিচালনায়ও প্রথমবার অভিনয় করছেন এই বলিউড তারকা। সিনেমাটিতে প্রথমবারের মতো দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বেঁধেছেন সালমান।
‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিংয়ে নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন সালমান। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি হৃদ্রোগে
অ্যাকশননির্ভর এই সিনেমাটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। সালমান ও নয়নতারার পাশাপাশি এতে অভিনয় করছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন। ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে জানানো হয়েছিল, সিনেমাটির অ্যাকশন দৃশ্য নির্মাণে কোরিয়ার একটি বিশেষজ্ঞ দলকে যুক্ত করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন সি ইয়ং ওহ, যিনি ‘মিস্টার ওহ’ নামেও পরিচিত এবং ‘ধুরন্ধর’, ‘কিল’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় কাজ করেছেন।
সালমান ও ভামশির নতুন সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি শুটিং সেটেই ভামশি পেইডিপল্লির জন্মদিন উদ্যাপন করেন সালমান। সেই আয়োজনের কিছু মুহূর্তও প্রকাশ্যে এসেছে। সিনেমাটির নাম সত্যিই ‘মনস্টার’ কি না, এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা।
/টি