
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের দুই প্রজন্মের দুই তারকা সাইফ আলি খান ও কিয়ারা আদভানি এবার জুটি বাঁধতে যাচ্ছেন নতুন সিনেমায়। বয়স ও ক্যারিয়ারে ব্যবধান থাকলেও সাইফ এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন সমসাময়িক শিল্পীদের সঙ্গে। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কিয়ারার সঙ্গে একটি ভৌতিক-থ্রিলার সিনেমায়।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি নির্মাণ করবেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে শুরু হবে শুটিং।
সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কনিকার পরবর্তী সিনেমায় সাইফ ও কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। এটি হবে একটি থ্রিলারধর্মী গল্প, যেখানে থাকবে অতিপ্রাকৃত উপাদানও। দুই অভিনয়শিল্পীকে
চিত্রনাট্যকার হিসেবে এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন কনিকা ঢিলন। তার লেখা ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শকের প্রশংসা পেয়েছে।
এবার লেখার পাশাপাশি পরিচালনায় নামছেন কনিকা। ফলে তার নির্মাণে প্রথম সিনেমাটি ঘিরে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তার সঙ্গে সাইফ আলি খান ও কিয়ারা আদভানির মতো দুই তারকার জুটি নতুন সিনেমাটিকে বলিউডে আরও আলোচিত করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
/টি