
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং করতে গিয়ে গুরুতর হাঁটুর চোট পেয়েছেন। পরিচালক কবীর খানের পরবর্তী সিনেমার একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলাকালে শেষ দিনের অ্যাকশন দৃশ্যের কাজ করছিলেন কার্তিক। এ সময় হাঁটুতে গুরুতর চোট পান তিনি। পরে দ্রুত তাকে মুম্বাইয়ের মাহিমের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এক দিনের মধ্যেই তার হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে।
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে কার্তিককে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। কবীর খানের ক্রীড়া-নির্ভর সিনেমাটিতে তাকে কাশ্মীরের এক কিশোরীকে কিকবক্সিং প্রশিক্ষণ দেওয়া কোচের চরিত্রে
এই সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন কার্তিক। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসের ব্যানারে কবীর খান ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। চোট থেকে সুস্থ হওয়ার পর অনুরাগ বসুর নাম না-ঠিক হওয়া একটি রোমান্টিক সিনেমায় কাজ করার কথা রয়েছে তার। এতে তার বিপরীতে থাকছেন শ্রীলীলা এবং সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ।
কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় যৌথ কাজ। এর আগে ২০২৪ সালে ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। মুরলিকান্ত পেটকারের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি ব্যবসায়িকভাবে প্রত্যাশা পূরণ করতে না পারলেও কার্তিকের অভিনয় প্রশংসিত হয়। এ সিনেমার জন্যই সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
/টি