
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান অনীহাকে অন্যতম কারণ বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াকেও দলটির পরাজয়ের জন্য দায়ী করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসে সংবাদমাধ্যমটির প্রতিনিধি রস ডাউথাট সাক্ষাৎকারটি নেন। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় রিপাবলিকান পার্টি।
নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে। তবে রিপাবলিকান প্রার্থীরা তার জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পারেননি। তিনি বলেন, নিজে নির্বাচনে প্রার্থী হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। পাশাপাশি মানুষ যুদ্ধ পছন্দ করেনি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি মেনে নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইসরাইলের প্রতি মার্কিনিদের বিরূপ মনোভাব বেড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ইসরাইলের প্রতি অনীহাও নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ।
তবে মার্কিন ভোটারদের কোন শ্রেণির মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বেড়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্যও তুলে ধরেননি তিনি। সাক্ষাৎকারে নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের যুদ্ধবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার আন্দোলন সব সময়ই যুদ্ধ থেকে দূরে থাকতে চায়। এ ছাড়া তার প্রশাসন বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।